প্রিন্ট এর তারিখঃ Jun 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 14, 2026 ইং
সারিকালিনগর বালুরচর গ্রামের বন্যা-দুর্ভোগ ৩.২৫ কিমি আইডিভূক্ত রাস্তা পাকাকরণের দাবি

সারিকালিনগর (বালুরচর) গ্রামের বন্যা-দুর্ভোগ- ৩.২৫ কিমি আইডিভূক্ত রাস্তা পাকাকরণের দাবি
মোঃশাহ্ আলম ,
শেরপুর জেলা প্রতিনিধি,
বৃষ্টি হলেই যেন দুর্ভোগের সারিকালিনগর (বালুরচর) গ্রামের বন্যা-দুর্ভোগ: ৩.২৫ কিমি আইডিভূক্ত রাস্তা পাকাকরণের দাবি।
নবনির্বাচিত জনপ্রতিনিধি যেন দ্রুত এই রাস্তার উন্নয়ন কাজ শুরু করার উদ্যোগ নেন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও সুদৃষ্টি কামনা করেছেন গ্রামবাসীরা।
এই রাস্তার উন্নয়ন শুধু একটি অবকাঠামোগত কাজ নয়, এটি হাজারো মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সাথে জড়িত। আশা করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।।
স্থানীয়রা জানান, মাটিয়াপাড়া ফিডার রোড থেকে বালুরচর হয়ে গজারমারি বিল পর্যন্ত ৩.২৫ কিলোমিটার আইডিভুক্ত (389374014) এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। শিক্ষার্থী, চাকুরিজীবী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন গ্রামবাসীরা জানিয়েছেন, “বৃষ্টি শুরু হলেই রাস্তা ডুবে যায়। শিশু-বৃদ্ধ কেউই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়া কিংবা বাজারে যাওয়াও হয়ে ওঠে দুঃসাধ্য।
স্থানীয় বাসিন্দা মোঃ আজাদ মিয়া নবনির্বাচিত এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এই গুরুত্বপূর্ণ ৩.২৫ কিলোমিটার রাস্তাটি পাকাকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। রাস্তাটি পাকা হলে শুধু বালুরচর নয়, আশেপাশের এলাকার হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।
নবনির্বাচিত জনপ্রতিনিধি যেন দ্রুত এই রাস্তার উন্নয়ন কাজ শুরু করার উদ্যোগ নেন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও সুদৃষ্টি কামনা করেছেন গ্রামবাসীরা। এই রাস্তার উন্নয়ন শুধু একটি অবকাঠামোগত কাজ নয়, এটি হাজারো মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সাথে জড়িত। আশা করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
আজ রোজ রবিবার ১৪-জুন ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪